October 29, 2026, 8:23 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে ডা. মাজহারুল আলমের গভীর শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আন্দোলনের অন্যতম নেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব)-এর কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলম। ১৫ আগস্ট ২০২৬ ইং বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে এক শ্রদ্ধা বার্তায় ডা. মাজহারুল আলম বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। দেশের গণতান্ত্রিক রাজনীতিতে তাঁর অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির একজন নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি সংগ্রামে তাঁর দৃঢ় নেতৃত্ব ও সাহসিকতা দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ডা. মাজহারুল আলম আরও বলেন, নানা প্রতিকূলতা, রাজনৈতিক নিপীড়ন ও সংকটের মধ্যেও বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে আপসহীন অবস্থান ধরে রেখেছেন। তাঁর রাজনৈতিক জীবন দেশ ও জনগণের প্রতি ত্যাগ, সাহস এবং দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত। তিনি বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও দেশসেবার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, গণতন্ত্র, আইনের শাসন, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার যে আদর্শে তিনি রাজনীতি করেছেন, সেই আদর্শকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশকে আরও গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রদ্ধা বার্তায় ডা. মাজহারুল আলম বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানান।



ফেসবুকে আমরা