October 29, 2026, 7:50 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

পিরুজালীতে একই রাতে দুই বাড়িতে চুরি, স্বর্ণ ও নগদ টাকা লুটের অভিযোগ

মোঃ সাইদুল ইসলাম গাজীপুর

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের হাজীপাড়া এলাকায় একই রাতে দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বাড়ি থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং অপর একটি বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগের রাতেও একই এলাকায় আরেকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত রাত আনুমানিক ১১টার দিকে হাজীপাড়া এলাকার মোয়াজ্জেম ডাক্তারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। মোয়াজ্জেম ডাক্তারের ছেলে রাতুল কিছুদিন আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। তার বিয়ের জন্য আনা স্বর্ণালংকারসহ বাড়িতে আগে থেকে থাকা স্বর্ণ মিলিয়ে চোরেরা প্রায় ৭ ভরি স্বর্ণ নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। একই রাতে হাজীপাড়ার ফয়জুদ্দির ছেলে মান্নান এর  বাড়িতেও চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, মননের ছেলে কিছুদিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। ওই বাড়ি থেকে চোরেরা নগদ প্রায় ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানা গেছে। এছাড়া একটি মোবাইল ফোনও নিয়ে গেছে বলে জানা গেছে, এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বাড়ির লোকজনকে অচেতন করার মতো কোনো ওষুধ প্রয়োগ করা হয়েছিল কি না, তা তারা নিশ্চিত নন। তবে চুরির সময় পরিবারের সদস্যরা অস্বাভাবিকভাবে অচেতন হয়ে পড়েছিলেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার দাবি জানিয়েছেন তারা। এদিকে, এর আগের রাতেও একই এলাকার বিসুর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরপর কয়েকটি বাড়িতে চুরির ঘটনায় হাজীপাড়া এলাকায় আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয় বাসিন্দারা বলছেন, অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় একাধিক চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতের বেলায় এলাকায় পুলিশের টহল বাড়ানো এবং চুরির ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ বা মামলা করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের তদন্তের পরই চুরির প্রকৃত ধরন, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঘটনায় কারা জড়িত—তা নিশ্চিত হওয়া যাবে



ফেসবুকে আমরা