August 13, 2026, 9:54 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

গাজীপুরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গাজীপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস প্রেসিডেন্ট ড.আসাদুজ্জামান রিপন বলেছেন, দিল্লির ষড়যন্ত্রের কারণেই বাংলাদেশে আজ অরাজকতা সৃষ্টি হয়েছে। তাই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। ১৩৬ জন শিশু, দুই হাজার মানুষের প্রাণহানি ও অসংখ্য মানুষের পঙ্গুত্বের জন্য তাকে বাংলাদেশের আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

সোমবার (১ সেপ্টেম্বর ) বিকেলে গাজীপুর জেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গত ২০২৪ সালের জুলাই মাসে টানা ৩৬ দিনের গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। গত সাড়ে পনেরো বছরে তিনি দেশকে এক অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন, জনগণের ওপর বিভীষিকাময় অত্যাচার চালিয়েছেন এবং জাতিকে অসুস্থ করে তুলেছেন।

ড. রিপন অভিযোগ করে বলেন, শেখ হাসিনার আমলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল সম্পূর্ণ অবৈধ ও প্রহসনের নির্বাচন। তিনি জোর দিয়ে বলেন, আওয়ামীলীগের ওই ডামি নির্বাচনগুলোকে বাতিল করতে হবে এবং তার আমলে করা সব সরকারি সিদ্ধান্তও অবৈধ ঘোষণা করতে হবে।

তিনি আরো দাবি জানান, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকেও অবৈধ ঘোষণা করতে হবে। জনগণের লুণ্ঠিত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই অর্থ ফেরত এনে লুটেরাদের বিচারের আওতায় আনতে হবে।

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ড.আসাদুজ্জামান রিপন বলেন,বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের জনগণের শেষ ভরসা।

ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক ফজলুল হক মিলন।

তিনি বলেন, বিএনপির ইতিহাস গৌরবময়। প্রতিকূল সময়েও বিএনপি কখনও জনগণের পাশে দাঁড়াতে পিছপা হয়নি। এই ঐতিহ্য ধরে রেখে আমাদের আগামী দিনের সংগ্রামে একসাথে এগিয়ে যেতে হবে। আর জনগণের আমানত রক্ষা করতে হবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, বিশেষ অতিথি ছিলেন হুমায়ুন কবির খান, প্রফেসর ডা. রফিকুল ইসলাম বাচ্চু, মজিবুর রহমান, ওমর ফারুক শাফিন ও শাহ্ রিয়াজুল হান্নান প্রমুখ।



ফেসবুকে আমরা