October 29, 2026, 8:27 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগ নদীতে মৎস্য পোনা অবমুক্ত

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তুরাগ নদীতে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় মির্জাপুর তুরাগ নদীতে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসল্লী। সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব ফজলুল হক মুসল্লীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মৎস্য পোনা অবমুক্তকালে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, নদী-নালা ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তুরাগ নদীসহ দেশের জলাশয়গুলোকে দূষণ ও অবৈধভাবে মাছ শিকার থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দেশীয় মাছ আমাদের পরিবেশ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। নদী-খাল ও জলাশয়ে মাছের প্রজনন ও বংশবৃদ্ধির পরিবেশ নিশ্চিত করতে হলে পানিদূষণ বন্ধের পাশাপাশি অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে হবে। এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে একদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে, অন্যদিকে নদী ও জলজ সম্পদ সংরক্ষণের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি হচ্ছে। তুরাগ নদীকে দূষণমুক্ত ও জীববৈচিত্র্যসমৃদ্ধ রাখতে স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। পরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে তুরাগ নদীতে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করা হয়।



ফেসবুকে আমরা