October 29, 2026, 8:27 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

পিরুজালীতে শিক্ষার্থীদের মাঝে ২৫০ পাটের ব্যাগ ও ৩০০ ছাতা বিতরণ

মোঃ সাইদুল ইসলাম গাজীপুর

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পিরুজালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাটের স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ অনুষ্ঠান-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ আবদুল্লাহ-আল রাশেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন। এ সময় গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লী,  আবু বকর সিদ্দিক সদস্য সচিব সদর উপজেলা বিএনপি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য নাজিম বেপারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ডি এম আজহার ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পিরুজালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মোট ৩০০টি ছাতা ও ২৫০টি পাটের স্কুল ব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব আবু তাহের মুসুল্লি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। একটি শিক্ষার্থী যেন প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে পিছিয়ে না পড়ে, সেদিকে সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, পাট আমাদের দেশের ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব সম্পদ। পাটের তৈরি স্কুল ব্যাগ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশীয় পণ্যের প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং পরিবেশ রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।একই সঙ্গে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতায় সামাজিক ও স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন



ফেসবুকে আমরা