October 29, 2026, 7:50 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

তুরাগে মাছের পোনা ছাড়ল মৎস্যজীবী দল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুরের দারুস সালাম দিয়াবাড়ি ঘাটে তুরাগ নদীতে মৎস্য অবমুক্ত করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের আয়োজনে উন্মুক্ত জলাশয়ে মৎস্য অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমির হোসেন আমিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃবাকীবিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, বিএনপি নির্বাহী কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি, ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক (দপ্তরের দায়িত্ব)। বক্তারা বলেন, নদী-নালা ও উন্মুক্ত জলাশয় দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এসব জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং সাধারণ মানুষের মাছের চাহিদা পূরণে মৎস্য অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে নদী ও জলাশয় দখল, দূষণ এবং অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা। তারা আরও বলেন, তুরাগসহ রাজধানীর নদ-নদীগুলোকে দূষণ ও দখলমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। নদীর স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা গেলে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদনও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, মোঃ শাহ আলম, তারিকুল ইসলাম মধু, কবির উদ্দিন মাস্টার, সাইদুল ইসলাম টুলু, জহিরুল ইসলাম বাসার, হাজী আনোয়ার হোসেন, মোঃ ইব্রাহিম চৌধুরী, ওহীদ রানা, ময়মনসিংহ দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক ওসমান গনি কুসুম, কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম, মো. সাহাদত হোসেন, আব্দুস সালাম ভূঁইয়া, এমডি জাকির হোসেন শাহ, আব্দুর রহমান পাটোয়ারী, জাকির হোসেন হাওলাদার, রবি, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক শেখ আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম (দপ্তরের দায়িত্ব), ইঞ্জিনিয়ার আব্দুল মালেক সুমন, মহানগর নেতা আতাউর রহমান রাশেদ ও আবুল হোসেন খোকন ব্যাপারীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।আলোচনা সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপি ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ তুরাগ নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। আয়োজকরা জানান, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ সম্পদ সংরক্ষণে জনসচেতনতা তৈরিই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য



ফেসবুকে আমরা