October 29, 2026, 7:51 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

ছয় দফা দাবিতে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

নিজস্ব প্রতিবেদক

ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চের গাড়িবহর যাত্রা করে। লংমার্চে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাওয়ার পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামে পৌঁছে ঐতিহাসিক লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ—এই ছয় দফা দাবিতে লংমার্চের আয়োজন করা হয়েছে। লংমার্চের উদ্বোধনী সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার আদায় ও দাবি বাস্তবায়নের জন্যই তারা রাজপথে নেমেছেন। কর্মসূচিতে কোনো বাধা এলে তা মোকাবিলা করে গন্তব্যে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে লংমার্চকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি দেখা গেছে। কুমিল্লায় পথসভা শেষে লংমার্চের গাড়িবহর চট্টগ্রামের দিকে এগিয়ে যায়। আয়োজকদের দাবি, বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পর ধারাবাহিকভাবে দেশের অন্যান্য বিভাগীয় শহর অভিমুখেও কর্মসূচি পালন করা হবে



ফেসবুকে আমরা