October 29, 2026, 7:51 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

বন সংরক্ষককে নিয়ে ফেসবুকে অপপ্রচার, তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

বন সংরক্ষক, কেন্দ্রীয় অঞ্চল, ঢাকা জনাব জহির উদ্দিন আকন্দকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য ও লেখালেখির প্রতিবাদ জানিয়েছেন এফজি কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ উমর ফারুক। এক প্রতিবাদ বার্তায় মোঃ উমর ফারুক দাবি করেন, বন সংরক্ষককে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই।তিনি জানান, তিনি ব্যক্তিগতভাবে লিটন মিয়ার সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, লিটন মিয়া বন সংরক্ষকের সঙ্গে সাক্ষাৎ করে বদলির আবেদন এবং পারিবারিক ও শারীরিক সমস্যার বিষয়টি তুলে ধরেছেন। এ সময় বন সংরক্ষক বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার কথা জানিয়েছেন বলেও দাবি করেন তিনি। প্রতিবাদ বার্তায় বলা হয়, লিটন মিয়ার বদলির আবেদনের কপি কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে বন সংরক্ষকসহ সংশ্লিষ্টদের নিয়ে নানা ধরনের মন্তব্য ও লেখালেখি করছে। অথচ এ ধরনের প্রচারণার বিষয়ে লিটন মিয়া নিজেও অবগত নন বলে দাবি করা হয়েছে।মোঃ উমর ফারুক বলেন, কারও ব্যক্তিগত বা দাপ্তরিক বিষয়কে কেন্দ্র করে যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। এতে সংশ্লিষ্ট ব্যক্তি, তার পরিবার এবং একজন সরকারি কর্মকর্তার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে। তিনি আরও বলেন, বন সংরক্ষক জহির উদ্দিন আকন্দ, লিটন মিয়া ও তার পরিবারকে নিয়ে কোনো ধরনের অপপ্রচার, মিথ্যা বা বানোয়াট তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করে দেখা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি



ফেসবুকে আমরা