ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন। মঙ্গলবার সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে এক সভায় প্রধানমন্ত্রী আগামী তিন মাসকে ডেঙ্গুর জন্য গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। প্রতি শনিবার বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান চালানোর পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করা হবে।