October 29, 2026, 9:19 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

জননিরাপত্তায় পুলিশ-সাংবাদিক ঐক্য জরুরি

আব্দুল আলী গাজীপুর

গাজীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের লক্ষ্যে জেলার সম্মানিত সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপার, গাজীপুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই, সড়ক নিরাপত্তা, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।সাংবাদিকরা বলেন, জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই করে সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণকে সচেতন করার পাশাপাশি অপরাধ ও অনিয়মের বিষয়গুলো প্রশাসনের নজরে আনা সম্ভব। পুলিশের পক্ষ থেকে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমনে পুলিশকে আরও সক্রিয় ও জনবান্ধব করার পাশাপাশি নাগরিকদের অভিযোগ দ্রুত গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সভায় আরও বলা হয়, কোনো ঘটনা সম্পর্কে যাচাই-বাছাই ছাড়া সংবাদ বা তথ্য প্রচার করলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই গুজব ও অপতথ্য প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে পুলিশের কোনো কার্যক্রম নিয়ে প্রশ্ন বা অভিযোগ থাকলে তা যথাযথভাবে তুলে ধরার জন্য গণমাধ্যমকে উৎসাহিত করা হয়। বক্তারা বলেন, “পুলিশ ও সাংবাদিক—দুই পক্ষের লক্ষ্য ভিন্ন নয়; উভয়েরই মূল দায়িত্ব জনগণের স্বার্থে কাজ করা।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারস্পরিক আস্থা, তথ্যের আদান-প্রদান ও পেশাগত সহযোগিতা আরও বাড়াতে হবে। সভায় গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অপরাধ প্রতিরোধে কার্যকর নজরদারি, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে গাজীপুরকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়



ফেসবুকে আমরা