রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় একটি পুরোনো চারতলা ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১১ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাখালী রেলগেটের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পেছনে অবস্থিত ওই ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগে। খবর পেয়ে সকাল ১১টা ১২ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভবনটির তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাব-স্টেশন রয়েছে বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য তদন্তের পর জানা যাবে। তথ্য দৃষ্টি জনস্বার্থে সত্য ও নির্ভীক সংবাদ