August 13, 2026, 3:49 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে রোভার স্কাউটস: শিক্ষা উপদেষ্টা

হাবিবুর রহমান, গাজীপুর।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার আশানূরুপ ফল অর্জন করতে পারেনি। তবে অত্যন্ত সততা ও আন্তরিকতার সাথে সরকার চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে বড় ভূমিকা রাখতে পারে রোভার স্কাউটস এবং মানব সেবার পাশাপাশি সমাজের নানা অসঙ্গতি দূরীকরণে রোভার স্কাউটসের অবদান স্মরণ করে তিনি এই আশা প্রকাশ করেন।

বুধবার রাজধানীর ইডেন মহিলা কলেজে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল আয়োজিত “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: অতীতের চেতনা, ভবিষ্যতের পথ নির্দেশ” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানান।

অনুষ্ঠানের সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যদের চাকরিতে অগ্রাধিকার দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে জুলাই ফাউন্ডেশনের সাথে যৌথভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভ‚ক্ত কলেজের ৩৩জন শহীদ শিক্ষার্থীর প্রত্যেক পরিবারকে ০৮ লাখ টাকা করে সহায়তা দেয়া হয়েছে।

তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের মধ্যে রোভার স্কাউট ১০জন। যা প্রমাণ করে রোভার স্কাউট মানবসেবার পাশাপাশি দেশের ক্রান্তিলগ্নেও ঝাঁপিয়ে পড়তে পারে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভ‚ক্ত প্রায় আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে রোভার স্কাউট ও বিএনসিসির কার্যক্রম চালু করার পরিকল্পনার কথা জানিয়ে প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, রোভার স্কাউট ও বিএনসিসি সক্রিয় হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফিরবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক-মাধ্যমিক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান।

এছাড়া জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদ নীলফামারীর রোভার স্কাউট রাজিবুল করিমের মা জান্নাতুল ফেরদৌস, মানিকগঞ্জের রোভার শহীদ আফিকুল ইসলামের বাবা শফিকুল ইসলাম এবং ঢাকার রোভার শহীদ গোলাম নাফিজের বাবা মো. গোলাম রহমান দেশের জন্য সন্তানদের আত্মাহুতির কথা তুলে ধরেন। নানাভাবে বঞ্চনার শিকার হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ১০জন রোভার স্কাউটের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া জুলাই-আগস্ট ২০২৪ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত প্রতিযোগিতার ০৬টি ইভেন্টে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী রোভারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



ফেসবুকে আমরা