October 29, 2026, 7:08 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

এসএসসি ৮৬, বাংলাদেশ বন্ধুদের আয়োজনে আকর্ষণীয় লটারি ড্র ছিলো অনবদ্য

হাবিবুর রহমান

৮৬ বন্ধুদের প্রাণবন্ত আড্ডা, আনন্দ-উচ্ছ্বাস আর নানা আয়োজনের মধ্য দিয়ে ছুটির দিন শুক্রবার ১১ সেপ্টেম্বর জমে উঠেছিলো নো বিহার ও মিলনমেলা। আনন্দমুখর অনুষ্ঠানের আয়োজক ছিল এসএসসি ৮৬ বাংলাদেশ এর মিরপুর পল্লবী জোন। দিনটিতে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলো আকর্ষণীয় লটারি ড্র। ভাগ্য পরীক্ষার এই আয়োজনে বন্ধুদের মধ্যে দেখা দিয়েছিল ব্যাপক উৎসাহ ও কৌতূহল। লটারি ড্র ঘিরে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। বিজয়ী কে হবেন—এ নিয়ে বন্ধুদের মধ্যে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা। শেষ পর্যন্ত লটারির কাঙ্ক্ষিত মুহূর্তে বিজয়ীদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে মিলনমেলা পরিণত হয় আনন্দ-উল্লাসে। লটারির প্রথম পুরস্কার পেয়ে মহা খুশিতে ফেটে পড়েন বন্ধু এনামুল হক।বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় ও স্মরণীয় করে তুলতেই এমন ব্যতিক্রমী আয়োজন বলে জানান আয়োজকরা।আকর্ষণীয় লটারির ড্র অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন মিরপুর জোনের ৮৬ বন্ধু আবু জাহিদ সাদিক । ছিলেন শাজাহান কবির ,জাহাঙ্গীর আলম ,হিমু প্রমুখ। লটারি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, সংগঠনের বসুন্ধরা গ্রুপের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন , পল্লবী জোনের উপদেষ্টা সাংবাদিক ফসি উদ্দিন মাহতাব ,মিরপুর জোনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী শফিক ও সাধারণ সম্পাদক এস এম আলী আহমেদ। আনন্দমুখর ও অনবদ্য ওই দিনটি স্মৃতির মনিকোঠায় স্মরণীয় হয়ে থাকবে বলে জানালেন ৮৬ বন্ধু আবু জাহিদ সাদিক



ফেসবুকে আমরা