October 29, 2026, 7:56 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরের মাটি ও মানুষ আমার হৃদয়ের খুব কাছের—ডা. মাজহারুল আলম

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাবের উপদেষ্টা ডা. মাজহারুল আলম বলেছেন, গাজীপুরের মাটি ও মানুষ তাঁর হৃদয়ের খুব কাছের। এই জনপদের মানুষের ভালোবাসা, দোয়া, আস্থা ও দীর্ঘদিনের ধৈর্য তাঁর পথচলার অন্যতম প্রধান শক্তি। সুখে-দুঃখে, বিপদে-আপদে মানুষের পাশে থেকে ভাওয়ালের বঞ্চিত মানুষের কল্যাণে নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করে যেতে চান তিনি। গাজীপুরের রাজনৈতিক ইতিহাস ও প্রবীণ নেতাদের অবদানের স্মৃতিচারণ করে ডা. মাজহারুল আলম বলেন, “গাজীপুরের মাটি ও মানুষ আমার হৃদয়ের খুব কাছের। কারণ, এই মাটির ঘ্রাণে মরহুম ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ এবং অধ্যাপক এম এম এ মান্নান সাহেবের শরীরের ঘাম কতদিন শুকাতে দেখেছি খুব কাছ থেকে। আজকের দিনগুলোর জন্য জীবন বাজি রেখে কত কষ্ট, কত প্রত্যাশাই না তাঁদের ছিল। তিনি বলেন, গাজীপুরের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের।এই জনপদের মানুষের সুখ-দুঃখ, প্রত্যাশা ও বঞ্চনার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেই তাঁর পথচলা। মানুষের ভালোবাসা ও আস্থাকে তিনি ব্যক্তিগত অর্জন হিসেবে নয়, বরং দায়িত্ব হিসেবে দেখেন। ডা. মাজহারুল আলম বলেন, “এই জনপদের প্রতিটি মানুষের ভালোবাসা, দোয়া ও আস্থা এবং অসীম ধৈর্য আমার পথচলার সবচেয়ে বড় শক্তি। সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থেকে ভাওয়ালের বঞ্চিত মানুষের কল্যাণে ক্ষুদ্র সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করার চেষ্টা করি। তিনি আরও বলেন, গাজীপুর শুধু একটি জনপদ নয় এটি তাঁর রাজনৈতিক ও সামাজিক পথচলার গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সামর্থ্য অনুযায়ী পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। ডা. মাজহারুল আলমের বক্তব্যে গাজীপুরের উন্নয়ন, শান্তি এবং সাধারণ মানুষের কল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর মতে, রাজনৈতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণে কাজ করা। তিনি বলেন, গাজীপুরের উন্নয়ন, শান্তি ও প্রতিটা মানুষের মুখের হাসিই হোক আমাদের সকলের অঙ্গীকার। মহান আল্লাহ আমাদের সহায় হউন। বিএনপির এই নেতা তাঁর বক্তব্যের শেষাংশে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি বলেন—বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হউক। খালেদা জিয়া অমর হউক। ডা. মাজহারুল আলমের বক্তব্যে গাজীপুরের মানুষের প্রতি তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা, প্রবীণ নেতাদের স্মৃতি এবং জনকল্যাণে কাজ করার প্রত্যয়ের বিষয়টি উঠে এসেছে



ফেসবুকে আমরা