October 29, 2026, 7:49 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর সদরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের নৈরাজ্য, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলা এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য, সাবেক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা। বিক্ষোভ মিছিল শেষে আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন, দেশের মানুষ আর কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা ও আতঙ্কের পরিবেশ দেখতে চায় না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাজনৈতিক কর্মসূচির নামে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে মোকাবিলা করা হবে। বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।একই সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন



ফেসবুকে আমরা