October 29, 2026, 8:22 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুর বিএম কলেজের সভাপতি ডা. মাজহারুল আলম

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত গাজীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সভাপতি মনোনীত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা. মাজহারুল আলম। সভাপতি মনোনীত হওয়ার পর গতকাল কলেজ ক্যাম্পাসে গেলে অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। ডা. মাজহারুল আলম ১৯৮৪ সালে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগদান করেন। তিনি দীর্ঘ প্রায় ২৫ বছর ডেন্টাল সার্জন হিসেবে সরকারি চাকরিতে দায়িত্ব পালন করেন। তাঁর সমর্থকদের দাবি, রাজনৈতিক কারণে তিনি পরবর্তীতে চাকরি থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। পরবর্তীতে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় দলটির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সময়ে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে তাঁকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় বলে জানা গেছে। বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি গাজীপুর মহানগরের দুটি মেয়র নির্বাচনে বিএনপির চেয়ারপারসনের নির্দেশে তিনি মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন বলেও দলীয় সূত্রে জানা যায়। এছাড়া গাজীপুরের বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনসহ জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে ডা. মাজহারুল আলমের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন তাঁর অনুসারীরা। গাজীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজটি ২০০২ সালে এমপিওভুক্ত হয়।প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে আসছে বলে কলেজ সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন সভাপতি হিসেবে ডা. মাজহারুল আলমের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কলেজের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়নে নতুন গতি আসবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষক-কর্মচারীরা



ফেসবুকে আমরা