October 29, 2026, 7:54 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে নয়াপল্টনে মৎস্যজীবী দলের সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে রাজপথে নেমেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। এ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মৎস্যজীবী দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন জেলা ও মহানগর থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন আমিরের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব কে এম সোহেল রানা ও উত্তরের সদস্য সচিব মো. বাকীবিল্লাহ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এবং সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদ্য সাবেক সদস্য সচিব আবদুর রহিম। বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁদর মিয়া, তারিকুল ইসলাম মধু, সাইদুল ইসলাম টুলু, জহিরুল ইসলাম বাসার, নুরুল হক মোল্লা, হাজী আনোয়ার হোসেন, মাহবুবা আলম সিকদার, মো. ইব্রাহিম চৌধুরী, ফজলে কাদের সোহেন, জামালপুর জেলার সভাপতি আবদুল হালিম ও নরসিংদী জেলার সভাপতি হাবিবুর রহমান মিলনসহ অনেকে। এ সময় মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, মুন্সীগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, জামালপুরসহ বিভিন্ন জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বড় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিকে ঘিরে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়



ফেসবুকে আমরা