October 29, 2026, 8:27 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে গাকৃবির উত্থান, দেশে যৌথভাবে দ্বিতীয়

হাবিবুর রহমান

হাবিবুর রহমান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে আবারও সাফল্য পেয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান ১০০১ থেকে ১২০০-এর মধ্যে। বুধবার (৩০ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশ করে। এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগতমান, শিল্পের সঙ্গে সংশ্লিষ্টতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই পাঁচটি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করা হয়। এর মধ্যে ‘গুণগত শিক্ষাদান’ সূচকেও বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাকৃবি। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় সরাসরি স্থান পেয়েছে। আরো ১০টি বিশ্ববিদ্যালয় রয়েছে ‘রিপোর্টার ইউনিভার্সিটি’ হিসেবে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে প্রথম হয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও প্রিন্সটন ইউনিভার্সিটি। সাম্প্রতিক বছরগুলোতেও বিভিন্ন আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে গাকৃবির সাফল্য অব্যাহত রয়েছে। সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিং ২০২৬-এ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে প্রতিষ্ঠানটি। একই র‌্যাঙ্কিংয়ে এসডিজি-১ সূচকে বিশ্বে ৮২তম, এসডিজি-২ সূচকে ৬৬তম এবং এসডিজি-৪ সূচকে ১০১ থেকে ২০০-এর মধ্যে রয়েছে গাকৃবি। এ ছাড়া WURI ২০২৬-এর ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রাইভেন টেকনোলজি ট্রান্সফার’ ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৬-এ বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে গাকৃবি। গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অগ্রগতি সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। বিশেষ করে গুণগত শিক্ষাদানে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। র‌্যাঙ্কিংকে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মানোন্নয়নের একটি দর্পণ হিসেবে দেখে গাকৃবিকে বিশ্বমানের কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে



ফেসবুকে আমরা