October 29, 2026, 7:51 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্য পরোয়ানার মুখে, কারণ কী

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলায় সাক্ষ্য দিতে নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।তবে এসব পুলিশ সদস্য সংশ্লিষ্ট মামলার আসামি নন; তারা রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে মামলায় যুক্ত রয়েছেন।আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলায় সাক্ষী হিসেবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের আদালতে হাজির হওয়ার জন্য একাধিকবার নির্দেশ দেওয়া হলেও অনেকেই নির্ধারিত সময়ে হাজির হননি। ফলে বিচার কার্যক্রম দীর্ঘায়িত হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, পরোয়ানার আওতায় থাকা পুলিশ সদস্যদের অনেকেই বর্তমানে চট্টগ্রামের বাইরে বিভিন্ন জেলা, ইউনিট ও কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। ফলে তাদের আদালতে হাজির করানো নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এসব পুলিশ সদস্যকে কোনো মামলার আসামি হিসেবে গ্রেপ্তারের বিষয়টি এখানে প্রযোজ্য নয়।আদালতের নির্দেশ অনুযায়ী তাদের হাজির করে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করাই মূল উদ্দেশ্য। আইনজীবীরা বলছেন, ফৌজদারি মামলায় সাক্ষীদের আদালতে উপস্থিতি বিচারপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। সাক্ষী হাজির না হলে মামলার বিচার দীর্ঘায়িত হয় এবং এতে বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়ে। এদিকে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারির ঘটনায় চট্টগ্রামের আদালতগুলোতে বিচারাধীন মামলার সাক্ষ্যগ্রহণ ও বিচার কার্যক্রমে নতুন করে গুরুত্ব তৈরি হয়েছে



ফেসবুকে আমরা