October 29, 2026, 7:51 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে নিরীহ মানুষকে হয়রানি না করার আহ্বান ডা. মাজহারুল আলমের

নিজস্ব প্রতিবেদক

সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল আচরণের আহ্বান। ১৫ অক্টোবর ২০২৬ গাজীপুর মহানগর পুলিশের সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নিরীহ, নিরপরাধ ও সৎ মানুষকে কোনো অজুহাতে হয়রানি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের লেখা এক বক্তব্যে তিনি গাজীপুর মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের প্রতি এ আহ্বান জানান। ডা. মাজহারুল আলম বলেন, বিভিন্ন দপ্তরের অধস্তন কর্মচারীদের মাধ্যমে গাজীপুরের নিরীহ ও নিরপরাধ সৎ মানুষ যেন ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বিগত শাসনামলে এ ধরনের জনবিরোধী চর্চার কারণে সাধারণ, নিরীহ ও সৎ মানুষ দিনের পর দিন নাজেহাল হয়েছেন। এর ফলে তৎকালীন সরকার ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি মানুষের ক্ষোভ ও নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল। তিনি আরও বলেন, বর্তমানে জনপ্রিয় ও বিপুল ভোটে নির্বাচিত বিএনপি সরকারের স্বচ্ছ ভাবমূর্তি রক্ষা করার দায়িত্ব সবার। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আচরণে কোনো সৎ মানুষের মনে অতীতের মতো হয়রানির আশঙ্কা সৃষ্টি হলে তার নীরব ও নেতিবাচক প্রভাব সামগ্রিকভাবে পড়তে পারে। ডা. মাজহারুল আলম মনে করেন, এমন একটি পরিবেশ তৈরি করা জরুরি, যেখানে সৎ ও সাধারণ মানুষ বিশ্বাস করতে পারবেন যে, এই সময়ে তাঁদের পাশে অভিভাবক রয়েছে এবং তাঁরা একটি পরিবর্তিত, অপরাধমুক্ত সমাজের সম্মানিত নাগরিক। তিনি গাজীপুর মহানগর পুলিশের সদস্যসহ সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল, জনবান্ধব ও মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান। বক্তব্যের শেষে তিনি সবাইকে তাঁর ভুলত্রুটি মার্জনা করার অনুরোধ জানান। বক্তব্যদাতা ডা. মাজহারুল আলম সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটি, ড্যাব
আজীবন সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশন



ফেসবুকে আমরা