April 17, 2026, 7:46 pm
শিরোনাম:
গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করলো ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করল ইউনাইটেড এসএসসি বন্ধুরা টঙ্গীতে কিশোরকে জখম করেছে দুর্বৃত্তরা গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, বাঙালি সংস্কৃতি ধারণের আহ্বান ভিসির

গাজীপুরে বাসচাপায় নিহত নওগাঁ ডিবির ওসি

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমাণ প্রতিনিধি:

 

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমাণ প্রতিনিধি:

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজ হাসান। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর জেলা পুলিশ লাইনসের সামনে ঢাকা-জয়দেবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোস্তাফিজের স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হয়েছেন।

সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান জানান, নিহত ওসি তার প্রাইভেট কারটি রেখে পুলিশ লাইনসে প্রবেশ করেন। পরে রাস্তা পার হওয়ার সময় শিববাড়ি থেকে কাপাসিয়া টোকগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। তিনি গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লতিফা জেসমিনকে তাৎক্ষণিক জরুরি চিকিৎসাসেবা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা