October 29, 2026, 6:23 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

আব্দুল আলী গাজীপুর

গাজীপুর জেলার অসচ্ছল, দরিদ্র ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে ৭৩টি সেলাই মেশিন বিতরণ করেছে গাজীপুর জেলা পরিষদ। সোমবার (১৯ অক্টোবর) বেলা ২টায় জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের উপকারভোগী নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী (বার-এট-ল)। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি সেলাই মেশিনের মাধ্যমে নারীরা নিজ বাড়িতে বসেই সেলাইয়ের কাজ করে আয় করতে পারবেন। এতে পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি নারীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে। বক্তারা আরও বলেন, দরিদ্র ও অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নে শুধু আর্থিক সহায়তা নয়, বরং তাঁদের জন্য স্থায়ী আয়ের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। সেলাই মেশিনের মতো কর্মসংস্থানমুখী উপকরণ নারীদের নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে সহায়তা করবে। পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে বক্তারা আশা প্রকাশ করেন, উপকারভোগী নারীরা সেলাই মেশিন ব্যবহার করে নিজেদের আয়ের পথ তৈরি করবেন এবং ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন। গাজীপুর জেলা পরিষদের এ উদ্যোগকে অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে একটি সহায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিতরণ করা সেলাই মেশিনগুলো কাজে লাগিয়ে নারীরা নিজেদের পরিবারের আর্থিক উন্নয়নে অবদান রাখতে পারবেন



ফেসবুকে আমরা