October 29, 2026, 6:28 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বিভিন্ন ক্লাব প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭শে অক্টোবর ২০২৬) উপাচার্যের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের এক্সট্রা-কারিকুলার এক্টিভিটিজ, ডুয়েটের একাডেমিক পরিবেশ, গবেষণা, অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ক্লাব প্রতিনিধিগণ ক্লাবগুলোর নিয়মিত কর্মকাণ্ডের যথাযথ স্বীকৃতি এবং কার্যক্রমে গতিশীলতা আনতে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দের দাবি জানান। পাশাপাশি ক্লাবসমূহের জন্য প্রয়োজনীয় রুম বরাদ্দ, শিক্ষার্থীদের আত্মোন্নয়নে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বেগবান করা এবং নিয়মিত ভিত্তিতে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক আয়োজনের জন্যেও তারা আবেদন জানান। একাডেমিক বিষয়ের আলোচনায় প্রতিনিধিগণ পরীক্ষা পেছানোর সংস্কৃতি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য উপাচার্যকে আহ্বান জানান।পাশাপাশি পরীক্ষার ফলাফলে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে পরীক্ষার খাতায় নামের বদলে কোডিং সিস্টেম চালুর প্রস্তাব দেন তারা। ডুয়েট শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে সংযুক্ত করতে এবং গবেষণা সংস্কৃতির বিকাশে বিভাগ বা অনুষদভিত্তিক রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের প্রত্যাশিত সমাবর্তন আয়োজনের ব্যাপারেও প্রতিনিধিদের পক্ষ থেকে আবেদন করা হয়।প্রতিনিধিগণ সরকারি বিভিন্ন সেক্টরে চাকুরির আবেদনের ক্ষেত্রে ডুয়েট শিক্ষার্থীদের জন্য বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণে উদ্যোগ গ্রহণের জন্য উপাচার্যের নিকট দাবি জানান। ক্যাম্পাসের পরিবেশ ও সুযোগ-সুবিধা প্রসঙ্গে হলগুলোর খাবারের মান বৃদ্ধি, ক্যাফেটেরিয়ায় বিশুদ্ধ খাবার পানি ও পরিচ্ছন্ন স্যানিটেশন নিশ্চিতকরণের দাবি জানানো হয়। এছাড়া ক্যাম্পাসের ভবনসমূহের স্থাপত্যশৈলী উন্নয়ন এবং ডুয়েটের মনোরম পরিবেশ নিশ্চিতে বৃক্ষরোপণের মাধ্যমে গেইটের সামনের পরিবেশ সুন্দর করার প্রস্তাব করা হয়। প্রতিনিধিদের বক্তব্যের পর উপাচার্য বলেন, ক্লাবসমূহের বিভিন্ন আয়োজন ও নিয়মিত কর্মকাণ্ডের স্বীকৃতি প্রদানের জন্য শীঘ্রই অনুষ্ঠান আয়োজন করা হবে। পরীক্ষার খাতায় কোডিংয়ের বিষয়টিও অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে বলে জানান উপাচার্য। তিনি শিক্ষার্থীদেরকে অ্যালামনাইদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে উৎসাহিত করেন।চাকুরিক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহের প্রসঙ্গে তিনি জানান, বিসিএসের টেকনিক্যাল ক্যাডারসহ সরকারি সকল সেক্টরে আবেদনের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা অপসারণে উদ্যোগ নেওয়া হচ্ছে। একাডেমিক ও গবেষণা উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে উপাচার্য জানান, ডুয়েটের র‍্যাঙ্কিং উন্নয়ন এবং বিভাগসমূহের অ্যাক্রেডিটেশন অর্জনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।আগামী দুই মাসের মধ্যে চারটি বিভাগের এক্রেডিটেশনের জন্য আবেদন করার লক্ষ্যে বিভাগগুলোর অধিকতর উন্নয়নে কাজ চলছে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর জন্য শীঘ্রই ইউজিসির ইনস্পেকশন টিম ডুয়েটে আসবে বলেও জানান তিনি। যুগের সঙ্গে তাল মিলিয়ে ‘এআই অ্যান্ড ডাটা সেন্টার’ স্থাপনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং উদ্ভাবনী আইডিয়াকে বাস্তবে রূপ দিতে আগামি ছয় মাসের মধ্যে আইসিটি ইনকিউবেটরের কার্যক্রম চালুর লক্ষ্যে নীতিমালা তৈরিপূর্বক কমিটি গঠন করার কথা উল্লেখ করেন তিনি।ইতোমধ্যে ডুয়েটের জন্য প্রাথমিকভাবে অনুমোদিত জাপানিজ ও চাইনিজ ভাষা শিক্ষাদানের জন্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে, যা বাস্তবায়িত হলে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য জাপান ও কোরিয়ায় অবারিত কাজের দ্বার উন্মুক্ত হবে। অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে উপাচার্য জানান, ইতোমধ্যে ডুয়েটের সামনের রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। ক্যাম্পাসের স্থাপনাসমূহের স্থাপত্যশৈলীতে নান্দনিকতা ও আধুনিকত্ব আনা হবে। লাইব্রেরিকে বিশ্ববিদ্যালয়ের প্রাণ উল্লেখ করে এর আধুনিকায়ন নিয়ে কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন। উপর্যুক্ত কার্যক্রমগুলো সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। সভায় পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস, সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. সাহাব উদ্দীন এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন



ফেসবুকে আমরা