April 17, 2026, 3:09 pm
শিরোনাম:
গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করলো ইউনাইটেড এসএসসি ৮৬ বন্ধুরা বর্ণিল আয়োজনে বৈশাখ বরণ করল ইউনাইটেড এসএসসি বন্ধুরা টঙ্গীতে কিশোরকে জখম করেছে দুর্বৃত্তরা গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, বাঙালি সংস্কৃতি ধারণের আহ্বান ভিসির

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা মহাপরিচালকের কড়া হুঁশিয়ারি

Reporter Name

সোমবার (২৫ মার্চ) কারওয়ান বাজারের টিসিবি ভবন চত্বরে ভোক্তা অধিকারের পৃষ্ঠপোশকতায় বাংলাদেশ এসএমই ফোরামের উদ্যোগে ন্যায্য মূল্যে তরমুজ বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ভোক্তা মহাপরিচালক।

তিনি বলেন, ভরা মৌসুমে পেঁয়াজের বাজার অস্থির হওয়ার কোন যৌক্তিকতা নেই। শিগগিরই ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ দেশে আসছে।

আমদানিকৃত এসব পেঁয়াজ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রি হবে জানিয়ে সফিকুজ্জামান বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধির এ প্রবণতা থেকে ব্যবসায়ীরা না বের হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তরমুজ প্রসঙ্গে ডিজি বলেন, কৃষক তরমুজ ১০০ টাকা বিক্রি করে। সেই তরমুজ ঢাকায় কিনতে হয় ৮০০ টাকায়। যেটি যুক্তিসঙ্গত নয়। যারা এখন বেশি দামে বিক্রি করছে ট্রাক সেলের কার্যক্রম দেখে তারাও শিগগিরই কম দামে বিক্রি করবে।

উৎপাদক ও ভোক্তার মাঝে কোন রকম গ্যাপ থাকবেনা জানিয়ে ভোক্তা মহাপরিচালক আরও বলেন, পথে চাঁদাবাজিসহ নানাবিধ সমস্যার কারণে তরমুজ আনতে ট্রাক ভাড়া ২০ হাজার টাকা বেড়ে যায়। যে চক্র এসব কাজের সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা