August 11, 2026, 3:49 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

আর্জেন্টিনায় নিজের ‘শেষ ম্যাচ’ দিয়ে বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন মেসি

সাইফুল ইসলাম শুভ

আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে নিজের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচে আবেগে ভাসতে দেখা গেছে তাকে। ওয়ার্মআপের সময় তার চোখের কোণে উঁকি দিচ্ছিল জল। পরে অবশ্য ম্যাচে শুধুই হেসেছেন মেসি। জোড়া গোল করেছেন, গড়েছেন বিশ্ব রেকর্ড।

এদিন মাঠে নামার সঙ্গে সঙ্গেই বিশ্ব রেকর্ডে নাম উঠে যায় আর্জেন্টিনা অধিনায়কের। বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছিল এতদিন এককভাবে ইকুয়েডরের ইভান হুর্তাদোর দখলে ছিল।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্যমতে, তিনি ৭১টি বাছাইয়ের ম্যাচ খেলেছেন। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে তাকে ছাড়িয়ে ৭২তম ম্যাচ খেললেন মেসি। এর মধ্যে ৪৫ বার তিনি ঘরের মাঠে নেমেছিলেন। বিশ্বকাপ বাছাইয়ে ৭২ ম্যাচের মধ্যে মেসির দল জিতেছে ৪০টিতে। এ ছাড়া ২০ ম্যাচ ড্র এবং ১২টিতে হেরেছে।

যদিও লাতিন আমেরিকার কনমেবল বলছে হুতার্দো ও মেসি সমান ৭২ ম্যাচ খেলেছেন বাছাইপর্বে।

এদিকে ভেনেজুয়েলা ম্যাচের পর ফের ২০২৬ বিশ্বকাপে নিজের খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে মেসিকে। তিনি বলেছেন, ‘আগেও বলেছি, হয়তো আর কোনো বিশ্বকাপ খেলব না। বয়সের কারণে সেটা স্বাভাবিক। তবে আমরা প্রায় পৌঁছে গেছি, তাই খেলতে পারার সম্ভাবনা আছে।’

‘আমি সবকিছু দিন ধরে দেখি, শরীর কেমন যাচ্ছে সেটা বুঝে সিদ্ধান্ত নেই। আমি যখন ভালো থাকি, উপভোগ করি। কিন্তু ভালো না লাগলে খেলাটা আমার জন্য কষ্টের হয়ে যায়। তখন মাঠে না থাকাই ভালো। তাই দেখা যাক সামনে কী হয়’-যোগ করেন মেসি।



ফেসবুকে আমরা