August 11, 2026, 3:59 pm
শিরোনাম:
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর শাহ আলম খলিফার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, পিরুজালীতে মানববন্ধন-বিক্ষোভ বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার বায়নাকৃত জমি নিয়ে বিরোধে ধর্ষণচেষ্টা মামলা, নথি ও সরেজমিনে উঠছে নানা প্রশ্ন ১৪ লাখ টাকার বায়নাপত্রে ১১ লাখ টাকা পরিশোধের উল্লেখ, জমির দখল শাহ আলমের আয়েশার দাবি—আমি কোনো জমি বায়না করিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ডা. মাজহারুল আলম ভাওয়ালের শালবনে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ বন্ধের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের সামনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলন তৃণমূলকে আরও শক্তিশালী করতে পিরুজালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ কোটি বৃক্ষরোপণ ও ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার রোডম্যাপ গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সমঝোতা স্মারকই সাক্ষাতের মূল উদ্দেশ্য টানা বৃষ্টিতে কাপাসিয়ায় বসতঘর ধসে নিঃস্ব পরিবার, খোলা আকাশের নিচে মাসুম মিয়ার স্বজনরা

‘নেইমার শিগগিরই ফিরবে, ব্রাজিলকে আবারও বিশ্বকাপ জেতাবে’

সাইফুল ইসলাম শুভ

নেইমার দলে নেই। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, তিনি ইচ্ছে করেই সেরা তারকাকে বাইরে রেখেছেন। বাকিদের পরখ করে নিতে চান। এর মধ্যে নেইমারকেও সময় দিতে চান ফিট হতে।

নেইমার কি ফিট হয়ে ফিরতে পারবেন? সর্বশেষ তিনি ব্রাজিলের হয়ে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। গুরুতর হাঁটুর চোটে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। ২০২৫ সালে দরিভাল জুনিয়রের দলে ডাক পেলেও ফিটনেস সমস্যার কারণে মাঠে নামতে পারেননি।

চোটের যে অবস্থা, ২০২৬ বিশ্বকাপে নেইমার খেলতে পারবেন কিনা; তা নিয়ে আছে ঘোর সংশয়। তবে উত্তরসূরীর প্রত্যাবর্তন নিয়ে ভীষণ আশাবাদী ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো।

২০০২ সালের বিশ্বকাপজয়ী এই মহাতারকা নেইমার প্রসঙ্গে বলেন, ‘আমি বিশ্বাস করি এটা শুধু সময়ের ব্যাপার। নামটা নেইমার, এখানে ফেরার প্রশ্ন নেই। খুব শিগগিরই সে আমাদের হয়ে ফিরবে। আবারও ব্রাজিলকে বিশ্বকাপ জিততে সাহায্য করবে।’

নেইমারের ফেরার দাবি তুললেও নতুন কোচ আনচেলত্তির সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়েছেন রোনালদিনহো। এসি মিলানে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা মনে করিয়ে তিনি বলেন, ‘তিনি তো মাত্রই এসেছেন। আমি মিলানে তার সঙ্গে কাজ করেছি। সফল কোচ, অভিজ্ঞতায় ভরপুর। আমি তার জন্য শুভকামনা জানাই। আশা করি তিনি ব্রাজিলকে আবার শীর্ষে ফেরাতে পারবেন।’

এর আগে আনচেলত্তি নেইমারকে বাদ দেওয়ার ব্যাখ্যায় বলেন, ‘এই স্কোয়াডে আমি তাদের সুযোগ দিচ্ছি যাদের ততটা চিনি না। যদিও তাদের টেকনিক্যাল দক্ষতা সম্পর্কে জানি, তবে আমি দেখতে চাই আরও কারা জাতীয় দলে অবদান রাখতে পারে।’

২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই কেটে রেখেছে ব্রাজিল। তাই বাকি ম্যাচগুলোতে আনচেলত্তি নতুন খেলোয়াড়দের যাচাই করতেই মনোযোগী হচ্ছেন। তবে সমর্থকদের মতোই ব্রাজিলের সাবেক তারকারা নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুনছেন।



ফেসবুকে আমরা