June 15, 2026, 11:28 am
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

গাজীপুরে আতুরি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

হাবিবুর রহমান, গাজীপুর

গাজীপুর সদর উপজেলার আতুরি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় এড হক কমিটির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরকার এতে সভাপতিত্ব করেন। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিদ্যালয় হতে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মামনা ক্রেস্ট বিতরণ করা হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারাক্ট ক্লাব অফ গাজীপুরের সভাপতি শিক্ষানুরাগী বাবুল হোসেন খান, মকসুদুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিনসহ অনেকে।



ফেসবুকে আমরা