April 23, 2026, 8:43 am
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরে বন রক্ষায় ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় বনভূমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে বন বিভাগ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে প্রায় ৪০০টি অবৈধ দোকানপাট ও বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদকাজ পরিচালিত হয় পূর্বচান্দরা সরকার বাড়ি ও এপেক্স লেনেজারি কারখানার আশপাশের বনভূমিতে গড়ে ওঠা স্থাপনাগুলোতে। অভিযান ঘিরে বন বিভাগের পাশাপাশি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয়দের এক সপ্তাহ সময় দিয়ে মাইকিংয়ের মাধ্যমে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় শেষ হলেও স্থাপনাগুলো না সরানোয় সরাসরি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা বিভাগের বন সংরক্ষক বশিরুল আল মামুন বলেন, বনভূমিতে অবৈধ দখল উচ্ছেদের জন্য এ কার্যক্রম অব্যাহত থাকবে। বনাঞ্চল রক্ষায় কঠোর অবস্থানেই থাকবে বন বিভাগ। এ উচ্ছেদ অভিযানের মাধ্যমে বনাঞ্চল পুনরুদ্ধার এবং পরিবেশ সংরক্ষণে স্থানীয় প্রশাসনের দৃঢ় অবস্থান স্পষ্ট হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা