June 2, 2026, 4:42 pm
শিরোনাম:
মানসিক ভারসাম্যহীন কিশোরী লামিয়া নিখোঁজ, সন্ধান কামনা পরিবারের হারানো বিজ্ঞপ্তি হজ শেষে দেশে ফিরেই প্রয়াত বিএনপি নেতা ইমান আলীর কবর জিয়ারত করলেন জয়নাল আবেদীন রিজভী অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভীড় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরের গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক।

এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় হামলার ঘটনা ঘটে বলে জানান তিনি।

আহতরা হলেন- শ্রীপুর থানার এসআই আব্দুল কুদ্দুস, মনোয়ার হোসেন, জোনায়েদ হোসাইন, এএসআই হাবিবুর রহমান এবং নাজমুল হুদা রুবেল। তারা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- কেওয়া পশ্চিমখণ্ড (মসজিদ মোড়) এলাকার প্রয়াত আবুল কাশেমের ছেলে আসাদুজ্জামান (৬০), তার স্ত্রী দেলোয়ারা খাতুন (৪৫) এবং দুই ছেলে আশিক (২৩) ও আল আমিন (৩০)।

ওসি আব্দুল বারিক বলেন, “মধ্যরাতে আসাদুজ্জামানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বসতঘর থেকে ইয়াবা ও গাঁজাসহ তাকে আটক করা হয়। আসাদুজ্জামানকে নিয়ে বের হওয়ার সময় তার স্ত্রী ও দুই ছেলে পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। পরে আরও পুলিশ সদস্য গিয়ে আসাদুজ্জামান ও তার স্ত্রী-সন্তানদের আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় তাদের কাছ থেকে ৪৫টি ইয়াবা ও এক কেজি গাঁজা জব্দ করা হয়।”

আটকদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ও পুলিশের ওপর হামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি আব্দুল বারিক।



ফেসবুকে আমরা