June 15, 2026, 3:16 pm
শিরোনাম:
গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর এমফিল পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন- ডিসি গাজীপুর ইনকিলাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গণমানুষের কণ্ঠস্বরকে অভিনন্দন জানাল মৎস্যজীবী দল গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা

নোয়াখালী বিভাগের দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলোকে নিয়ে “নোয়াখালী বিভাগ” ঘোষণার দাবিতে আজ সোমবার (৬ আগস্ট ২০২৫) বেলা ১২টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা সমিতি, ঢাকার উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম এ খান বেলাল। লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও নোয়াখালী জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি কেএম মোজাম্মেল হক। তিনি তার বক্তব্যে বলেন,    নোয়াখালী অঞ্চল অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহ্যের দিক থেকে স্বতন্ত্র। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনসেবার দক্ষতা বৃদ্ধির স্বার্থে নোয়াখালী বিভাগ গঠন এখন সময়ের দাবি। সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি জবাব দেন নোয়াখালীর কৃতি সন্তান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। এছাড়াও বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মাবুদ। অনুষ্ঠানে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক ও নোয়াখালী সমিতির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ওমর ফারুক পাটোয়ারীসহ সমিতির সকল কর্মকর্তা, বৃহত্তর নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা একসঙ্গে বলেন, “নোয়াখালী বিভাগ শুধু প্রশাসনিক চাহিদা নয়, এটি বৃহত্তর নোয়াখালীবাসীর ন্যায্য অধিকার ও দীর্ঘদিনের প্রত্যাশা।



ফেসবুকে আমরা