April 21, 2026, 7:02 pm
শিরোনাম:
শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে রিজার্ভ সৈনিকদের গর্জন: সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেজবা সেলিমের এক পা হারিয়েও হারাননি মনোবল — মানবিক সহায়তার অপেক্ষায় সাংবাদিক মতিউর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সৌন্দর্যে ভরপুর, গাজীপুরের ভাওয়াল মির্জাপুর

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুরের অতি পরিচিত এক এলাকার নাম ভাওয়াল মির্জাপুর। যা সদর উপজেলার একটি ইউনিয়ন।
এই ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন প্রকৃতির এক অনন্য লীলাভূমি। সবুজে ঘেরা গাছপালা, বিল-ঝিল, পাখির কূজন আর শান্ত নিসর্গ—সব মিলিয়ে এ ইউনিয়নের সৌন্দর্য মন কেড়ে নেয় যে কারো। লবনদহের ঝলমল জল , ছোট বড়ো কতক খাল , বিল ও দীঘির সমাহারে এই জনপদটি আকর্ষণীয় হয়ে উঠেছে সবার কাছে। এই ইউনিয়নের বিকেবাড়ি গ্রামের পূর্ব দক্ষিণাংশ জুড়ে সরকারি শালবন ছড়াচ্ছে দৃষ্টিনন্দন সৌন্দর্য। বড়চালা সিটপাড়া ও গজারিয়া বাইদ এলাকার নয়নাভিরাম বিকেল ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে। সকালে কুয়াশার চাদরে ঢাকা ধানক্ষেত আর বিকেলের সূর্যাস্তের রঙে রঙিন আকাশ যেন এক শিল্পীর     তুলির আঁচড়।
 ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট ছোট খাল-বিল ও নদীর ধারা গ্রামীণ জীবনে নিয়ে এসেছে এক বিশেষ ছন্দ।  তুরাগ তীরের ঐতিহ্যবাহী ভাওয়াল মির্জাপুর বাজার সেই ভাওয়াল রাজার আমল থেকে শুরু হয়ে আজও তার ঐতিহ্য   ধরে রেখেছে ।
 বর্ষা মৌসুমে এখানকার বিলগুলো ভরে ওঠে পানিতে, চারদিকে ছড়িয়ে পড়ে নীল-সবুজের মনোরম দৃশ্য। তখন মাছ ধরতে দেখা যায় স্থানীয় জেলেদের, আর শিশুরা মেতে ওঠে আনন্দে। এ এলাকার মানুষ অতিথিপরায়ণ ও পরিশ্রমী। কৃষি কাজ, পশুপালন , ক্ষুদ্র ব্যবসা এ অঞ্চলের মানুষের  প্রধান জীবিকা। পাশাপাশি রয়েছে ভাওয়াল মির্জাপুর কলেজ মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ, ডগুরী আদর্শ উচ্চ বিদ্যালয়, নয়াপাড়া দাখিল মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, যা গ্রামীণ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। প্রতিটি গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কিছু কিন্ডার গার্টেন তো রয়েছেই। ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের আঙ্গুটিয়াচালা , বহুরিয়াচালা, কাইঞ্জানুল, পাইন সাইল, পশ্চিম ডগরী, পূর্ব ডগরী নয়াপাড়া, দিঘী চালা গ্রামগুলো যেন ছবির মতন। প্রকৃতির  এই সৌন্দর্য ও শান্ত পরিবেশ  মনকে করে প্রফুল্ল। এলাকার বয়ো বৃদ্ধরা বললেন, মির্জাপুর এলাকার অধিকাংশ মানুষের শেকড় টাঙ্গাইল জেলার নাগরপুর দেলদুয়ার, সখিপুর  এলাকা। দু আড়াইশো বছর পূর্বে  এই ভাওয়াল মির্জাপুর জনপদে ওই এলাকার লোকজন এসে বসতি শুরু করেন। বন বনানীতে ভরা একসময়ের ভাওয়াল মির্জাপুর এলাকা এখন আধুনিকতার স্পর্শে প্রতিষ্ঠিত।  একসময়ের মাটির তৈরি ঘর বিলীন হয়ে এ মির্জাপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত হচ্ছে ইটের দালান ঘর। সব মিলিয়ে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর ধনধান্যে পুষ্পে ভরা, হাজারো মানুষের শান্তির এক নিকেতন এই ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা