October 29, 2026, 7:27 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

পরিচ্ছন্নতা অভিযান ২০২৫ : পিরুজালীতে ইয়ুথ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ব্রিজ পার থেকে কাচারীপাড়া পর্যন্ত ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে (১০ অক্টোবর ২০২৫)আবারও অনুষ্ঠিত হলো পরিচ্ছন্নতা অভিযান। চলো মোরা একসাথে, জয় করি মানবতাকে,এই স্লোগানে তরুণদের অংশগ্রহণে জমে ওঠে পুরো কর্মসূচি। এই অভিযানে অংশ নেয় স্থানীয় তরুণ-তরুণীরা, যারা রাস্তার দুই পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে এলাকাকে করে তোলে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন। সংগঠনের সদস্যরা জানান, নিয়মিতভাবে এমন উদ্যোগের মাধ্যমেই একটি পরিষ্কার ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব। ইয়ুথ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, “আমরা চাই আমাদের এলাকা হোক পরিচ্ছন্নতার দৃষ্টান্ত। সবাই মিলে কাজ করলে অসম্ভব কিছুই নেই। স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পিরুজালীর তরুণ সমাজের এই প্রচেষ্টা এলাকার পরিবেশ রক্ষায়। অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে চলো মোরা একসাথে  জয় করি মানবতাকে।



ফেসবুকে আমরা