October 29, 2026, 7:48 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

রাজধানীতে চিরসবুজ ৫০ প্লাস বন্ধুদের মিলনমেলা গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হাবিবুর রহমান

নানা আয়োজনে আনন্দ মুখর পরিবেশে সম্পন্ন হল চিরসবুজ ৫০ + বন্ধুদের মিলনমেলা গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী।  ১০ অক্টোবর শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে ঋদ্ধি বুক ক্যাফে রেস্টুরেন্ট কনফারেন্স হলে ওই বার্ষিকী অনুষ্ঠিত হয়। আয়োজনের মধ্যে ছিল আলোচনা,  কেক কাটা, আড্ডা, ফটোসেশন,  সাংস্কৃতিক অনুষ্ঠান ,ডিনার ও আকর্ষণীয় র্যাফেল ড্র। গ্রুপের ফাউন্ডার এডমিন ইসমত আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন স্মার্ট সল্যুশন এর প্রধান নির্বাহী ও গ্রুপের উপদেষ্টা মোহাম্মদ শোয়াইব উল্লাহ। গ্রুপের উপদেষ্টা গাজী মাহমুদ কামাল ওই অনুষ্ঠান উদ্বোধন করেন।  প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে চির সবুজ বন্ধুদের অংশগ্রহণে তা হয়ে   ওঠে জাঁকজমকপূর্ণ। অনুষ্ঠান স্থলে বন্ধুদের ফটো সেশন চলে চলে আড্ডা। তাদের প্রাণোস্পন্দন উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ঋদ্ধির তৃতীয় তলা হয়ে ওঠে মুখরিত।   অনুষ্ঠান সভাপতি ফাউন্ডার এডমিন ইসমত আরা বেগম,
এডমিন প্যানেলের বন্ধু ইঞ্জিনিয়ার আব্দুর রাকিব খান, আবু জাহিদ সাদিক, এনামুল হক, মিজানুর রহমান, নজরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব সহ সকলের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়। বন্ধু আবু হাসান তালুকদারের কবিতা আবৃত্তি, বন্ধু এনায়েত ও হালিমের উদাস কণ্ঠের গান অনুষ্ঠানকে মাতিয়ে রাখে। বাউল শিল্পী মতিনের বাউলিয়ানা সুর ও অতিথি শিল্পী সেলিম সরকারের চিরদিনই তুমি যে আমার গানটি শুনে মুগ্ধ হন উপস্থিত বন্ধুরা। গানের সুরে সুরে নৃত্যের তালে তালে মেতে ওঠেন বন্ধু ইঞ্জিনিয়ার  আমিনুল,  ফকির মনির ,আবু আলম, সুলতানা রাজিয়া, একরামুল্লা, বন্ধু রাকিব, ননি রহমান, ফিরোজ আলম, বিএম চৌধুরী, ফিরোজা , সুলতানা রাজিয়া, বকুল আরাসহ অনেকেই।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসমত আরা বেগম বলেন, হতদরিদ্রদের সহযোগিতা, অসহায়দের চিকিৎসা সেবা সহ নানান সেবা ধর্মী কাজ হবে এই গ্রুপের মাধ্যমে।
বন্ধুত্বের বন্ধন অটুট রেখে ঐক্যবদ্ধ হয়ে সেবামূলক কাজে আমরা এগিয়ে যাব সামনের দিনে। অনুষ্ঠান সফল করায় তিনি সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিকেল তিনটা থেকে রাত সাড়ে নটা অবধি চলে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর ওই অনুষ্ঠানমালা।



ফেসবুকে আমরা