October 29, 2026, 6:32 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

বাংলাদেশ কৃষি ব্যাংক, ময়মনসিংহ বিভাগে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও সম্প্রসারণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কৃষি ব্যাংক, ময়মনসিংহ বিভাগের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক দিনব্যাপী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ০৮ অক্টোবর ২০২৫ তারিখে জামালপুরের শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে করণীয় নির্ধারণ, বাস্তবায়ন কৌশল ও ব্যবসায়িক কর্মকাণ্ড সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সঞ্চিয়া বিনতে আলী। তিনি বলেন, কৃষি ব্যাংক কৃষি খাতে ঋণ বিতরণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, আমানত সংগ্রহ, ঋণ আদায় ও বৈদেশিক রেমিট্যান্স প্রদানে ধারাবাহিক অগ্রগতি অর্জন করেছে।  ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যাংককে লাভজনক পর্যায়ে উন্নীত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জনাব জামিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আঃ রহিম ও জনাব মোহাঃ খালেদুজ্জামান, প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক জনাব আশরাফুজ্জামান খান, এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের মহাব্যবস্থাপক জনাব মোঃ নাজমুল হোসেন। সভায় ময়মনসিংহ বিভাগের সকল নির্বাহী কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। সভার শেষে আগামী বছরের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।



ফেসবুকে আমরা