October 29, 2026, 7:48 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

চিরসবুজ ৫০ প্লাস বন্ধুদের মিলনমেলার প্রতিষ্ঠাবার্ষিকী হয়ে উঠেছিল জমকালো

হাবিবুর রহমান

অনলাইন গ্রুপ চিরসবুজ ৫০ + বন্ধুদের মিলনমেলার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী জমকাল আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল থেকে রাত অব্দি রাজধানীর মিরপুরে ঋদ্ধি বুক ক্যাফে রেস্টুরেন্ট কনফারেন্স হলে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।  সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন  ও  এডমিন বন্ধু ইঞ্জিনিয়ার আব্দুর রাকিব খানের কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের পর অনুষ্ঠান সভাপতি গ্রুপ ফাউন্ডার এডমিন ইসমত আরা বেগম লাবণ্য সংক্ষিপ্ত আকারে স্বাগত বক্তব্য রাখেন। প্রতিষ্ঠিত ব্যবসায়ী স্মার্ট সল্যশন,’র প্রধান নির্বাহী ও চিরসবুজ গ্রুপের উপদেষ্টা মোহাম্মদ শোয়াইব উল্লাহ এতে প্রধান অতিথি ছিলেন।অপর উপদেষ্টা গাজী মাহমুদ কামাল প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন। করতালির মাধ্যমে উপস্থিত সদস্য বৃন্দ অতিথিদেরকে বরণ করে নেন। অনুষ্ঠান সভাপতি ফাউন্ডার এডমিন ইসমত আরা স্বাগত বক্তব্যে  গ্রুপের সকল  উপদেষ্টা, এডমিন, মডারেটরসহ   অনুষ্ঠানে আসা রেজিস্ট্রেশনকৃত সদস্যদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠান শুরুতে এই অনলাইন গ্রুপ সদস্যদের শুভেচ্ছা বক্তব্য দান ও ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি অনুষ্ঠানে একটি আনন্দ মাত্রা যোগ করে। গ্রুপ এডমিন আবু জাহিদ সাদিক এর  উপস্থাপনায় অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে সন্ধ্যার পরপরই জমে উঠে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক উৎসব। এ সময় আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠানস্থল ঋদ্ধি প্রাঙ্গণ হয়ে ওঠে মুখরিত। এই আনন্দে রেশ কাটতে না কাটতেই শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। যেখানে চির সবুজ বন্ধু হালিম মজুমদার, আব্দুল করিম, অতিথি শিল্পী সেলিম সরকার সংগীত পরিবেশন করেন। বাউল শিল্পী আব্দুল মতিনের বাঙালিয়ানা গানের সুরেলা কন্ঠে উপস্থিত সদস্যরা নেচে গেয়ে ওঠেন। এতে অনুষ্ঠানের শেষ সময়টুকু জমে উঠে জমকালো। সব শেষে আকর্ষণীয় র্যাফেল ড্র তো ছিলোই। সব মিলিয়ে চিরসবুজ ৫০ + বন্ধুদের অংশগ্রহণে এর প্রতিষ্ঠাবার্ষিকী অনবদ্য একটা আনন্দদায়ক অধ্যায়ে পরিণত হয়। অনুষ্ঠানে সম্মাননা হিসেবে উপদেষ্টা, এডমিনদের হাতে তুলে দেয়া হয় ক্রেষ্ট।এমন একটি আয়োজন সফল করতে এর আগে গ্রুপের ফাউন্ডার এডমিন ইসমত আরা বেগমের সার্বিক তত্ত্বাবধান ও এডমিন প্যানেল বন্ধু আবু জাহিদ সাদিক, ইঞ্জিনিয়ার আব্দুর রকিব খান, মিজানুর রহমান, হাবিবুর রহমান হাবিব, এনামুল হক, মশিউল আলম , আক্তার হোসেন, হুমায়ুন কবীর ,এনায়েত হোসেন,  নজরুল ইসলাম, সেলিনা আফরোজদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠাবার্ষিকী সফলতার মুখ দেখে। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর ওই আয়োজনে ৬৫ জনেরও অধিক সদস্য অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, রেনু আহমেদ, ফকির মনির ,এটিএম একরামুল্লাহ, বকুল আরা,  আবু আলম, সুলতানা রাজিয়া ফিরোজ আলম ফিরোজা বিএম চৌধুরী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, জিএম আতিক ,ইরান সাইদা পারভীন, কাউসার মোশারফ আমিনুল সাবু ,অ্যাপোলো, আবু হাসান তালুকদার , সালেহ, মিলি, শেখ ননি রহমান, হালিম মজুমদার ,আনন্দ কুমার , নন্দলাল চৌহান , রিতা আক্তার, কণা মির্জা ,কামাল রনি, মাসুদ খান, মোশারফ সহ অনেকেই। উল্লেখ্য,২০২৪ সালের ১০ অক্টোবর অনলাইন গ্রুপ চিরসবুজ ৫০ প্লাস বন্ধুদের মিলনমেলার যাত্রা শুরু হয়। পথচলায় এক বছরে গ্রুপ সদস্যরা নানামুখী উন্নয়নমূলক কাজে অংশ নেন।

 



ফেসবুকে আমরা