October 29, 2026, 7:11 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

মা ছেলের হাতে খুনের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় ছেলের মা খুনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতের কোনও একসময় এ ঘটনা ঘটে। বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ সময় নিহতের ছেলেকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি জয়নাল আবেদীন।

হত্যার শিকার মায়ের নাম রায়জুলের নেসা (৬৫)। তিনি হোমনা থানার নিলখী ইউনিয়নের লালবাগ এলাকার মৃত চাঁদ মিয়ার স্ত্রী। আটক ছেলের নাম আবুল হোসেন (৪৫)।

জানা গেছে, আবুল হোসেন তার মাকে নিয়ে একাই ঘরে থাকতেন। মঙ্গলবার রাতেও মায়ের সঙ্গেই ছিলেন। এই রাতে কেউ একজন মা রায়জুলের নেসার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মারা যান। লাশ উদ্ধারের সময় ছেলে আবুল হোসেন ঘরেই ছিলেন। পরে সকালে পুলিশ তাকে আটক করে।

হোমনা থানার ওসি জয়নাল আবেদীন বলেন, রাতে ছেলে তার মায়ের সঙ্গেই ছিল। স্থানীয়দের বরাতে আমরা জানতে পারি, ওই ছেলে তার মায়ের সঙ্গে একাই থাকতো। তাই আমরা তদন্তের স্বার্থে তাকে আটক করেছি। লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান।



ফেসবুকে আমরা