October 29, 2026, 6:29 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

তারুণ্যের হাত ধরেই নতুন বাংলাদেশ গড়বে গাজীপুরে আলোচনা সভায় জেলা প্রশাসক

গাজীপুর প্রতিনিধি

আজ (মঙ্গলবার) সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তিতেই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে।” তিনি তরুণদের কর্মমুখী প্রশিক্ষণ প্রদান, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতার বিকাশ এবং মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তরুণদের সর্বক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলায় সরকার নিরলসভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ ইউনুস আলী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক অলকা প্রভাদে জেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন তালুকদার জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন, সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন এবং তাদের মতামত উপস্থাপন করেন। আলোচনা সভায় বক্তারা আগামী প্রজন্মকে দেশ গঠনে ইতিবাচকভাবে সম্পৃক্ত করার পথনির্দেশনা, সচেতনতা এবং দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন। তরুণদের সৃজনশীল শক্তিকে জাতি উন্নয়নের বৃহৎ লক্ষ্য পূরণে ব্যবহারের ওপর সকল বক্তারাই একমত পোষণ করেন।



ফেসবুকে আমরা