October 29, 2026, 5:37 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাকৃবিতে ইয়াস বাংলাদেশের ৫ম ন্যাশনাল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত

হাবিবুর রহমান গাজীপুর

.আন্তর্জাতিক  কৃষি   ও   সংশ্লিষ্ট   বিজ্ঞানভিত্তিক   শিক্ষার্থীদের   অন্যতম   সম্মানজনক বৈশ্বিক   সংগঠন   ‘ইন্টারন্যাশনাল   অ্যাসোসিয়েশন   অব   স্টুডেন্টস   ইন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস’ (ওঅঅঝ) এর বাংলাদেশ শাখার উদ্যোগে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে  (গাকৃবি)  অনুষ্ঠিত   হয়েছে ৫ম ইয়াস  বাংলাদেশ ন্যাশনাল   কংগ্রেস   (ঘধঈড়)  ২০২৫।   “কৃষির   নতুন   দিগন্ত   উন্মোচন:   জলবায়ু পরিবর্তনের সঙ্গে টিকে থাকার জন্য তরুণদের নেতৃত্বে উদ্ভাবন ও কৃষি প্রযুক্তির ব্যবহার”  এই   প্রতিপাদ্যকে   সামনে   রেখে   অনুষ্ঠানটি   আজ  ১৯   ডিসেম্বর   (শুক্রবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ইয়াস গাকৃবি শাখার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম   মোস্তাফিজুর   রহমান।   বিশেষ   অতিথি   হিসেবে   উপস্থিত   ছিলেন   প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। অনুষ্ঠানের কী-নোট স্পিকার ছিলেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর মোঃ ইসরাফিল হোসাইন। ঐতিহাসিক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের ১১টি   বিশ্ববিদ্যালয়ের   ইয়াসের   গ্র্যাজুয়েট   ও   পোস্টগ্র্যাজুয়েট   পর্যায়ের দায়িত্বরত প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে জুলাই যোদ্ধা ওসমান বিন হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়ায় আয়োজন করা হয়। এরপর গাকৃবির ঐতিহাসিক সাফল্য ও নানা উৎকর্ষের উপর একটি ডকুমেন্টারি দেখানো হয়।   পরে   আমন্ত্রিত   অতিথিবৃন্দ   তাঁদের   বক্তব্যে   জলবায়ু   পরিবর্তনের   বাস্তবতা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ কৃষি ব্যবস্থায় তরুণদের নেতৃত্বের গুরুত্ব গভীরভাবে তুলে ধরেন। অন্যদিকে প্রধান অতিথি বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধায় শহিদ হাদীকে স্মরণ করেন। এ সময়   ন্যাশনাল কংগ্রেস ২০২৫ সম্পর্কে উপাচার্য বলেন, “টেকসই কৃষি উন্নয়নের জন্য উদ্ভাবনী চিন্তা, গবেষণাভিত্তিক জ্ঞান এবং মাঠ পর্যায়ে কার্যকর প্রয়োগের সমন্বয় অপরিহার্য। নেতৃত্ব উন্নয়ন, বৈশ্বিক এক্সপোজার, গবেষণা বিনিময় এবং উদ্ভাবননির্ভর উদ্যোগের মাধ্যমে তরুণদের কৃষি ও সংশ্লিষ্ট খাতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ইয়াস বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” বক্তব্যে উপাচার্য ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ২০২৫ গাকৃবিতে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।



ফেসবুকে আমরা