গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ২নং ওয়ার্ডে গত ২৬ ডিসেম্বর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ঘটনাস্থলে ছুটে যান গাজীপুর-০৩ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং মানবিক সহানুভূতি প্রকাশ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন, যাতে তারা প্রাথমিক ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারেন। সহযোগিতা প্রদানকালে ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসল্লী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বকর সিদ্দিকসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্থানীয়রা এ মানবিক উদ্যোগের জন্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।