October 29, 2026, 9:16 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুর চৌরাস্তা ফুটপাত দখলমুক্ত করল প্রশাসন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চৌরাস্তার ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানের ফলে পথচারীরা স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ ফিরে পান এবং এলাকায় যান চলাচলও অনেকটা স্বাভাবিক হয়ে আসে। প্রশাসন সূত্রে জানা যায়, জনদুর্ভোগ কমানো, যানজট নিরসন এবং নগরীর সৌন্দর্য রক্ষার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধ দখলদারদের সতর্ক করে দেওয়া হয় এবং ভবিষ্যতে পুনরায় ফুটপাত দখলের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। স্থানীয় পথচারী ও ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। প্রশাসনের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান। প্রশাসন জানিয়েছে, গাজীপুর মহানগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও পর্যায়ক্রমে ফুটপাত দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে



ফেসবুকে আমরা