October 29, 2026, 9:18 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

মিরপুরে জলাশয় ভরাটের দায়ে এইচ অ্যান্ড এস গ্লাসওয়্যার লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অবৈধভাবে জলাশয় ভরাটের দায়ে একটি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অদ্য ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ঙ) ধারা লঙ্ঘন করে SS দ্বারা জলাশয় ভরাট করার অভিযোগে মশান, বারুইপড়া, মিরপুর, কুষ্টিয়ায় অবস্থিত এইচ অ্যান্ড এস গ্লাসওয়্যার লিমিটেড নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ এমদাদুল হক উপস্থিত ছিলেন এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব মোঃ হাবিবুল বাসার। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১ (এক)টি মামলা দায়ের করা হয় এবং আদালত ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে আদায়কৃত জরিমানার অর্থ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ট্রেজারি চালানের সাহায্যে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক জলাশয় রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে



ফেসবুকে আমরা