আজ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি পবিত্র শব-ই বরাত উপলক্ষে দেশবাসীসহ গাজীপুরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র শব-ই বরাত মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতে মহান আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের গুনাহ মাফ করেন এবং রিজিক ও তাকদির নির্ধারণ করেন। তিনি আরও বলেন, এই পবিত্র রাতে আমরা যেন বেশি বেশি ইবাদত-বন্দেগি, দোয়া ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধি অর্জন করতে পারি। একই সঙ্গে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। আলহাজ্ব আবু তাহের মুসুল্লী দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, আসুন, শব-ই বরাতের পবিত্রতা ধারণ করে হিংসা-বিদ্বেষ পরিহার করে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি। শেষে তিনি গাজীপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন