শব্দদূষণ নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) কুমিল্লা–সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন করা এবং হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৫টি পরিবহনকে ৫টি মামলায় মোট ৯,০০০/- টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে গাড়িগুলো থেকে ১০টি অবৈধ হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়। এছাড়া প্রায় ৩০টি বাস, ট্রাক ও অটোরিকশায় শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত সচেতনতামূলক স্টিকার সংযুক্ত করা হয়।মোবাইল কোর্টে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহরিয়া হাসান খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়া। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর-এর পরিদর্শক জনাব মোঃ রাখিবুল হাসান। অভিযানে আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানানো হয়, জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে