October 29, 2026, 9:16 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

করেরহাটে অবৈধ পাহাড়ি বালিবাহী গাড়ি আটক, বন মামলা প্রক্রিয়াধীন

নিজস্ব প্রতিবেদক

করেরহাট রেঞ্জাধীন হেয়াকো বন বিট কর্তৃক অবৈধভাবে পরিবাহিত পাহাড়ি বালিবাহী একটি গাড়ি আটক ও জব্দ করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) করেরহাট রেঞ্জ-এর রেঞ্জ কর্মকর্তা’র দিকনির্দেশনায় হেয়াকো বন বিট অফিস প্রাঙ্গণের সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে পরিবাহিত পাহাড়ি বালি ভর্তি একটি ট্রাক (নং,  চট্ট:মেট্রো:ট:-১১-৪২৫৭) আটক করে বন বিভাগ।অভিযানে নেতৃত্ব দেন জনাব মো. আল আমিন, ফরেস্ট রেঞ্জার ও বিট কর্মকর্তা (হেয়াকো বিট)। তাঁর সঙ্গে অভিযানে অংশ নেন জাহিদুল ইসলাম, ফরেস্টারসহ বন বিভাগের অন্যান্য স্টাফগণ। বন বিভাগ সূত্র জানায়, প্রাকৃতিক পরিবেশ ও পাহাড় রক্ষায় অবৈধভাবে পাহাড়ি বালি উত্তোলন ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটককৃত গাড়ির বিরুদ্ধে প্রচলিত বন আইনে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় পরিবেশ সুরক্ষায় বন বিভাগের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী



ফেসবুকে আমরা