বুধবার (১৮ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম-এর উদ্যোগে নাগেশ্বরী উপজেলায় একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে সন্তোষপুর ইউনিয়নের মেসার্স এফএমভি ব্রিকস-কে সতর্কতামূলক ৩০ হাজার (৩০,০০০/-) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।এছাড়া ইটভাটার হালনাগাদ কাগজপত্র না থাকায় ভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশনা প্রদান করে। পরিবেশ রক্ষা ও আইনের সুশাসন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে নাগেশ্বরী এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়