October 29, 2026, 9:17 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে বন বিভাগের অভিযান: বিপুল পরিমাণ গজারি গাছ জব্দ, একজন আটক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর রেঞ্জের রাথুরা বিটের বারতোপা এলাকায় বন বিভাগের বিশেষ অভিযানে বিপুল সংখ্যক গজারি গাছ জব্দ করা হয়েছে। এ সময় শাকিব নামের একজনকে আটক করা হয়। রাথুরা বিট কর্মকর্তা শেখ এমদাদুল হক-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে গাজীপুর সাফারি পার্ক। অভিযানে রাথুরা বিটের কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টাফরা অংশ নেন। বন বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে কাটা ও মজুদ করা গজারি গাছের গোপন সংবাদের ভিত্তিতে বারতোপা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ গজারি গাছ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে শাকিব নামের এক ব্যক্তিকে আটক করা হয়। বিট কর্মকর্তা শেখ এমদাদুল হক জানান, বনসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বনজ সম্পদ আহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। উল্লেখ্য, বন বিভাগের এমন তৎপরতায় স্থানীয়ভাবে স্বস্তি প্রকাশ করেছেন পরিবেশ সচেতন মহল



ফেসবুকে আমরা