October 29, 2026, 8:34 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়নে মাদকের বিস্তার, আতঙ্কে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়নে দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে মাদকের বিস্তার। স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। মাদকের ভয়াল থাবায় ধ্বংস হচ্ছে অসংখ্য পরিবার, পাশাপাশি বেড়ে যাচ্ছে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ। স্থানীয় সূত্রে জানা দেশের বিভিন্ন জেলা থেকে আশা অনেকেই এই এই মাদক ব্যবসায়ী জড়িয়ে পড়েছে বলে জানা যায় , ভাওয়ালগড় ইউনিয়নের বওড়া, ঘাটা, মনিপুর এলাকায় , ভবানীপুরসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই মাদক সেবন ও কেনাবেচা হচ্ছে। একই অবস্থা পিরুজালী ইউনিয়নের বিভিন্ন এলাকায়।  সন্ধ্যা নামলেই এসব এলাকায় মাদকাসক্তদের আনাগোনা বেড়ে যায়, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এলাকাবাসীর অভিযোগ, মাদকাসক্তদের কারণে রাতে নিরাপদে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। প্রায়ই চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধের ঘটনা ঘটছে। ফলে এলাকার শান্তিপ্রিয় মানুষ চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। ভাওয়ালগড় ইউনিয়নের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের এলাকায় এখন মাদক খুব সহজেই পাওয়া যায়। অনেক তরুণ এতে জড়িয়ে পড়ছে। পরিবারের শান্তি নষ্ট হচ্ছে, সমাজে অস্থিরতা বাড়ছে।পিরুজালী ইউনিয়নের আরেক বাসিন্দা বলেন, মাদকাসক্তদের কারণে আমরা সবসময় ভয়ের মধ্যে থাকি। সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় লাগে। প্রশাসন যদি কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে এলাকার সাধারণ মানুষের মনে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়ে এলাকাকে মাদকমুক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী



ফেসবুকে আমরা