October 29, 2026, 8:34 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

কক্সবাজারের বনভূমিতে দস্যুদের তাণ্ডব: হামলায় আহত ৩ বনপ্রহরী, একাধিক স্থাপনা উচ্ছেদ ও ড্রেজার জব্দ

নিজস্ব প্রতিবেদক

দেশের বনজ সম্পদ রক্ষা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে বনভূমি দখল ও গাছ কাটা, অন্যদিকে বন কর্মকর্তাদের ওপর হামলার মতো ঘটনা বন ব্যবস্থাপনার দুর্বল চিত্র তুলে ধরছে। বনভূমি ও বনজ সম্পদ দেশের সকল মানুষের যৌথ সম্পদ হলেও অসাধু একটি চক্র অবৈধভাবে দখল, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এসব বন অপরাধীদের প্রতিহত করে দেশের গুরুত্বপূর্ণ এই সম্পদ রক্ষা করতে বন বিভাগ নিরন্তর অভিযান চালিয়ে যাচ্ছে। গত ২ মার্চ ২০২৬ খ্রি. বিকেল ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ রেঞ্জের আওতাধীন হ্নীলা বিটের টেকনাফ রিজার্ভ মৌজার বিএস দাগ নং ১০৬-এ ২০২০–২১ অর্থবছরে সৃজিত সামাজিক বাগান থেকে অবৈধভাবে গাছ কাটার খবর পেয়ে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে যায়। এ সময় বনকর্মীরা সেখানে পৌঁছালে অভিযুক্ত বন দস্যুরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় হ্নীলা বিটের বন প্রহরী তৈয়বুর ইসলাম, মো. শহীদ উল্লাহ ও হারুনুর রশীদ গুরুতর আহত হন। আহতদের মধ্যে তৈয়বুর ইসলামের ডান হাতের হাড় ভেঙে যায় এবং শহীদ উল্লাহর মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে উখিয়া উপজেলার ইনানী রেঞ্জাধীন মধ্যম নিদানিয়া এলাকায় বনভূমি দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়ে তা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে ইনানী রেঞ্জ, রাজারকুল রেঞ্জ, উখিয়া রেঞ্জের বন কর্মকর্তা-কর্মচারী, বন বিভাগের বিশেষ টহল দল এবং স্থানীয় সিপিজি সদস্যরা অংশ নেন। অভিযানে বনভূমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে ফরিদুল আলম ভুট্টু (পিতা: সিরাজ মিয়া) এবং সাইফুল ইসলাম (পিতা: আব্দুর রহিম)-এর বিরুদ্ধে পিওআর বন মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন রাজারকুল, ধোয়াপালং, পানেরছড়া, উখিয়া ও ইনানী রেঞ্জের সমন্বয়ে সহকারী বন সংরক্ষক অভি উজ্জামানের নেতৃত্বে একটি যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজারকুল রেঞ্জের পাগলিরবিল বিটে বনভূমি জবরদখল করে নির্মাণাধীন দুটি ঘর উচ্ছেদ করা হয়। এতে প্রায় এক একর বনভূমি দখলমুক্ত করা সম্ভব হয়েছে। এছাড়া ধোয়াপালং রেঞ্জের মরিচ্যা বিটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ ঘটনাতেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন মামলা দায়ের করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানান, দেশের বন ও বনজ সম্পদ রক্ষায় অবৈধ দখলদার, বন দস্যু ও পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে বনভূমি রক্ষায় স্থানীয় জনগণকেও সচেতন হয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে



ফেসবুকে আমরা