October 29, 2026, 8:35 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

শ্রীপুরে সংরক্ষিত বন থেকে গজারী গাছ কাটার অভিযোগে আটক ৪, বিপুল কাঠ জব্দ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার সংরক্ষিত বনভূমিতে অভিযান চালিয়ে গজারী গাছ কাটার অভিযোগে চারজনকে আটক করেছে বন বিভাগ। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গজারী কাঠ ও করাত জব্দ করা হয়েছে। বন বিভাগের সূত্রে জানা যায়, শ্রীপুর রেঞ্জের রাধুরা বন বিটের কর্মকর্তারা পৃথক তিনটি অভিযানে এসব অভিযান পরিচালনা করেন। টহল চলাকালে বনকর্মীরা গাছ কাটার শব্দ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে গজারী গাছ কাটতে দেখা যায়। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়। প্রথম অভিযানে গোড়ানপাড়া এলাকার মো. সাকিব খান (২৭) নামে একজনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সদ্য কাটা ১২টি গজারী গাছের মোথা, প্রায় ১৭.৫৩ ঘনফুট গজারী গোলকাঠ এবং একটি করাত জব্দ করা হয়। অন্য এক অভিযানে ফুলানির ছিট এলাকার মো. মনির হাসান (২৪) ও মো. লিমন (২৯) নামে দুইজনকে আটক করা হয়। তাদের সহযোগী আরও কয়েকজন পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ১২টি গজারী গাছের মোথা, প্রায় ৬.৪২ ঘনফুট গজারী গোলকাঠ এবং একটি করাত উদ্ধার করা হয়। এছাড়া আরেকটি অভিযানে আলাই (২১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ৪টি গজারী গাছের মোথা ও ৪টি গজারী বল্লি জব্দ করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিরা সরকারি সংরক্ষিত গেজেটভুক্ত বনভূমিতে অবৈধভাবে প্রবেশ করে গজারী গাছ কেটে পাচারের চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে ১৯২৭ সালের বন আইন (২০০০ সালে সংশোধিত) এর ২৬(১)(খ) ও ২৬(১৩)(ঘ) ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিদের গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে এবং পি.ও.আর বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বন বিভাগ জানিয়েছে। বন বিভাগের পক্ষ থেকে সংরক্ষিত বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে



ফেসবুকে আমরা