October 29, 2026, 8:34 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

ফটিকছড়ির হাসনাবাদে সংরক্ষিত বনভূমিতে উচ্ছেদ অভিযান, ১ একর জমি দখলমুক্ত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাসনাবাদ রেঞ্জে সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখল উচ্ছেদ করে প্রায় ১ একর বনভূমি দখলমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (১১ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সফিকুল ইসলামের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে হাসনাবাদ রেঞ্জের তারাখোঁ বন বিটের দাউদের টিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, রামগড়-সীতাকুণ্ড রিজার্ভ ফরেস্টের আওতাধীন মৌজার আরএস দাগ নং ১৭০৫৯/১৭০৭৯ এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করে কিছু ব্যক্তি কাঠ ও টিন দিয়ে ঘর নির্মাণ করে বনভূমি দখল করে রেখেছিল। বিষয়টি জানতে পেরে বন বিভাগ সাঁড়াশি অভিযান পরিচালনা করে কাঠ ও টিনের তৈরি দুটি ঘর উচ্ছেদ করে প্রায় ১ একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করে। অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণহাটের সহকারী বন সংরক্ষক খান মো. আবরারুর রহমান, করেরহাটের সহকারী বন সংরক্ষক মো. মাহদী হাসান এবং হাসনাবাদ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার সিফাত আল রাব্বানী। এ সময় হাসনাবাদ, নারায়ণহাট ও করেরহাট রেঞ্জের বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বন বিভাগ জানায়, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে বিভাগীয় বন কর্মকর্তা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন



ফেসবুকে আমরা